Speeches & Messages

View All Speeches
প্রধান শিক্ষক

প্রধান শিক্ষক

"

প্রধান শিক্ষক মহোদয়ের বাণী

​আমাদের কোমলমতি শিক্ষার্থীদের মৌলিক অধিকার হলো মানসম্মত শিক্ষা। যুগের আধুনিক চাহিদা পূরণে সক্ষম ও সর্বাঙ্গীন মানসম্মত শিক্ষা প্রদানই আমাদের মূল অঙ্গীকার।

সময়ের সাথে তাল মিলিয়ে জ্ঞানভিত্তিক ও স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারে এমন দক্ষ, প্রগতিশীল, বিজ্ঞানমনস্ক ও সৃজনশীল শিক্ষার্থী গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। একই সাথে, সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে তারা যেন নিজ নিজ অবস্থান থেকে দেশ ও সমাজের সার্বিক কল্যাণে অবদান রাখতে পারে—সেই লক্ষ্যে আমাদের অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

​আমার দৃঢ় বিশ্বাস, আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের নৈতিকতা, মেধা ও দূরদর্শিতা দিয়ে একদিন স্থানীয় ও জাতীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও নিজেদের শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখবে।

"