Speeches & Messages
প্রধান শিক্ষক
প্রধান শিক্ষক মহোদয়ের বাণী
আমাদের কোমলমতি শিক্ষার্থীদের মৌলিক অধিকার হলো মানসম্মত শিক্ষা। যুগের আধুনিক চাহিদা পূরণে সক্ষম ও সর্বাঙ্গীন মানসম্মত শিক্ষা প্রদানই আমাদের মূল অঙ্গীকার।
সময়ের সাথে তাল মিলিয়ে জ্ঞানভিত্তিক ও স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারে এমন দক্ষ, প্রগতিশীল, বিজ্ঞানমনস্ক ও সৃজনশীল শিক্ষার্থী গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। একই সাথে, সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে তারা যেন নিজ নিজ অবস্থান থেকে দেশ ও সমাজের সার্বিক কল্যাণে অবদান রাখতে পারে—সেই লক্ষ্যে আমাদের অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
আমার দৃঢ় বিশ্বাস, আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের নৈতিকতা, মেধা ও দূরদর্শিতা দিয়ে একদিন স্থানীয় ও জাতীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও নিজেদের শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখবে।
সভাপতি
সভাপতির বাণী
আমাদের ওয়েবসাইট প্রস্তুত হচ্ছে জেনে আমি খুবই আনন্দিত। এর মাধ্যমে প্রতিষ্ঠান পরিচিতি ও সার্বিক কার্যক্রমে গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে আমি মনে করি। আশা করি, ওয়েবসাইট ডেভেলপমেন্ট কার্যক্রমটি তথ্যবহুল হবে এবং আপডেট থাকবে। ওয়েবসাইট প্রস্তুতকরণের সাথে সংশ্লিষ্ট সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন।
এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে ভবিষ্যতে আলোকিত মানুষ হয়ে দেশ ও জনগণের সেবক হিসেবে গড়ে উঠুক এবং তাদের পথ চলা হোক সত্য, সুন্দর, কল্যাণ ও আলোর পথে। সবার জন্য আমার শুভ কামনা।